ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মাগুরা পৌরসভার ২০২৫ - ২৬ অর্থবছরের বাজেট ঘোষণা


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৬-২০২৫ রাত ১০:১৬

২০২৫–২৬ অর্থবছরের জন্য ৭১ কোটি ৭১ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে মাগুরা পৌরসভা। আজ  বুধবার  বর্তমান পৌর প্রশাসক মো. আব্দুল কাদের পৌরসভার মিলনায়তনে এক অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন 

ঘোষিত বাজেটের মোট আয় ও ব্যয় সমান রাখা হয়েছে। প্রারম্ভিক উদ্বৃত্ত দেখানো হয়েছে ৯৮ লাখ ৩৩ হাজার টাকা এবং সমাপনী জের ৩২ লাখ ২২ হাজার টাকা।

রাজস্ব আয়ের প্রথম খাতে (সাধারণ শাখা) আয় ধরা হয়েছে ১৩ কোটি ৫১ লাখ টাকা এবং পানি সরবরাহ শাখা থেকে প্রাথমিকভাবে দেখানো হয়েছিল ৩২৬ কোটি টাকা—যা পরে সংশোধন করে মোট রাজস্ব আয় নির্ধারণ করা হয় ১৬৭ কোটি ৮৫ লাখ টাকা।

উন্নয়ন খাতে উল্লেখযোগ্য বরাদ্দের মধ্যে রয়েছে—

এডিপি থেকে ২ কোটি ৮৯ লাখ টাকা
RUTDP (রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট): ২৫ কোটি
ISWMP (সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট): ৫ কোটি
LGCRRP (কোভিড রেসপন্স প্রজেক্ট): ৫ কোটি ৬ লাখ
IUGIP ও SUIDP: ৮ কোটি টাকা
পৌর প্রশাসক মো. আব্দুল কাদের বলেন, এই বাজেট একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নয়নমুখী মাগুরা গড়ার রূপরেখা।তিনি বলেন, সৃষ্টির সাথে থাকুন, উন্নয়নের সাথে থাকুন। যা ভালো, তাকে প্রশংসা করুন, আর অন্যায়কে ঘৃণা করুন—এই মানসিকতাই আমাদের এগিয়ে নিয়ে যাবে।

মাগুরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আ.ন.ম. ওয়াহিদুজ্জামান বলেন, বাজেট বাস্তবায়ন হলে সড়ক, ড্রেন ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসবে।জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক বলেন, সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশনে টেকসই উন্নয়ন সম্ভব হবে।

বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন— স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অনেকেই বাজেটকে ‘সময়সম্পর্কিত ও জনবান্ধব’ বলে স্বাগত জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার