ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

পূর্বাচলে বনায়ন কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষণা


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ২৬-৬-২০২৫ দুপুর ২:৫

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর আওতাধীন পূর্বাচল নতুন শহর এলাকায় বনায়ন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ ২৬ জুন, ২০২৫ রোজ বৃহস্পতিবার এই বনায়ন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ এজাজ, প্রশাসক, ঢাকা উত্তর সিটি করপোরেশন। বনায়ন কর্মসূচী উপলক্ষে পূর্বাচল নতুন শহরের ১১ নাম্বার সেক্টরের হারার বাড়ি চত্বরে বৃক্ষ রোপণ করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম ও ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা রিজওয়ানা বলেন, “ আমরা জিরো সয়েল ধারণা নিয়ে এগিয়ে যাচ্ছি। জিরো সয়েল যে ধারণা রয়েছে, তার সাথে সরকারি সংস্থাগুলোর পাশাপাশি ঢাকা শহরের বসবাসকারীদেরও সচেতনভাবে অবদান রাখতে হবে। রাজউককে ধন্যবাদ, যে রাজউক ভূমি বরাদ্দের পাশাপাশি সবুজায়নের গুরুত্ব বুঝে সে অনুযায়ী কাজ করে যাচ্ছে। বসবাসের পাশাপাশি মানুষকে পরিবেশের কাছাকাছিও থাকতে হবে। আমাদের গড় আয়ু ৬ বছর কমে গেছে, ভালো পরিবেশের অভাবও এর একটি বড় কারণ।” 
এসময় রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, “ দীর্ঘ সময় পর আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি। আমাদের প্রচেষ্টা থাকবে সবাই’কে সাথে নিয়ে একটি পরিকল্পিত ও বাসযোগ্য ঢাকা শহর গড়ে তোলার। পূর্বাচলের মতো বড় পরিসরের বাসযোগ্য এলাকার পরিকল্পিত কার্যক্রম পরিচালনার জন্য উত্তর সিটি কর্পোরেশনের সাথে আলোচনা চলমান রয়েছে। এর জন্য রাজউক এর পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে।” 
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোহাম্মদ এজাজ বলেন, “ঢাকা কে জলবায়ু সহনশীল শহর করতে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ  করতে হবে। ঢাকাকে বাসযোগ্য ও পরিবেশগত ভাবে প্রস্তুত না করতে পারলে আমাদের অনেক সমস্যা ভোগ করতে হবে। শহরের তাপমাত্রা কমাতে হলে জলাশয় বাড়াতে হবে ও  বৃক্ষরোপণ করতে হবে। রাজউক চেয়ারম্যান এর উদ্যোগে উত্তরা ও পূর্বাচলে গাছ লাগানোর মাধ্যমে ঢাকাকে নতুন করে সাজানোর জন্য আমরা সুযোগ পেয়েছি। এর সর্বোত্তম ব্যবহার আমরা করার চেষ্টা করবো।” 

এরপর উপদেষ্টা রিজওয়ানা পূর্বাচলে রাজউক এর মেকানিকাল স্ট্যাকইয়ার্ড ঘুরে দেখেন ও পূর্বাচলসহ সমগ্র ঢাকাকে পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বসবাস উপযোগী করে তোলার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন রাজউক এর সদস্য (এস্টেট ও ভূমি) শেখ মতিয়ার রহমান, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মো. হারুন-অর-রশীদ, প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম, বন বিভাগ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।

এমএসএম / এমএসএম

সিন্ডিকেটমুক্ত ও সদস্যবান্ধব আটাব গড়ার প্রত্যয়, গণতান্ত্রিক ফ্রন্টের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

ধোলাইপাড়-জুরাইনে রাজউকের অভিযান: ১২ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা

ম্যানহোলের ঢাকনা চুরি, মৃত্যুফাঁদে পরিণত সড়ক! দ্রুত ব্যবস্থা চায় এলাকাবাসী।

তেল ও চিনির গাড়িতে ডাকাতি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে পরিবহন মালিকদের মানববন্ধন

‎বিসমিল্লাহ ফলের আড়তকে কেন্দ্র করে ৫০ কোটি টাকা আত্মসাৎ ও চাঁদাবাজির অভিযোগ

মুসাফির সুফিয়ানা যাচ্ছে ওমানের আন্তর্জাতিক মঞ্চে

দায়িত্ব নেওয়ার আড়াই মাসেও গণমাধ্যমের মুখোমুখি হননি বিমানের এমডি, সাংবাদিকদের অসন্তোষ

রাজধানীর ভাটারা এলাকায় মাদকবিরোধী অভিযানে আটক ৪

বরিশাল বিভাগে এসএসসি ১৯৮৬ বাংলাদেশ'র দিনব্যাপী নৌ-বিহার

আওয়ামী লীগ আমলে ‘নির্দলীয়’ প্রত্যয়ন নেওয়া রোকন এবার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী

অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয় ‎: মন্ত্রী-সচিবের নির্দেশ উপেক্ষিত, ঘুষ ছাড়া নড়ে না ফাইল

তারুণ্যের শপথ: মাদক ও আগামীর বাংলাদেশ নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত