জুড়ীতে শান্তিপূর্ণ ভাবে এইচএসসি পরীক্ষা শুরু
মৌলভীবাজার জেলার জুড়ীতে শান্তিপূর্ণ ভাবে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ কেন্দ্রে যথাসময়ে পরীক্ষা শুরু হয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নিবার্হী অফিসার বাবলু সূত্র ধর। তবে গতবারের তুলনায় এবছর ৩৫৯ জন পরীক্ষার্থী কমেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার জানান, সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় জুড়ী উপজেলার ৪ টি কলেজ থেকে মোট ৮৭৪ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করছে। এর মধ্যে ছাত্র ৩২২ জন ও ছাত্রী ৫৫২ জন। এরমধ্যে তৈয়বুননেছা খানম সরকারি কলেজ থেকে ৫২৪ জন, হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজ থেকে ১৪৩ জন, ফুলতলা শাহ্ নিমাত্রা ডিগ্রি কলেজ থেকে ১৫৯ জন এবং শিলুয়া স্কুল এন্ড কলেজ থেকে ৪৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে।
জুড়ী পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তৈয়বুননেছা খানম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সেলিম তালুকদার বলেন, প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর বলেন, এইচএসসি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্যদিয়ে এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে শুরু হয়েছে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ