গোদাগাড়ীতে মোটরসাইকেলে ফেন্সিডিল ও ইয়াবা পাচারকালে মাদক কারবারী গ্রেফতার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িতে অভিযান চালিয়ে ৭৪ বোতল ফেনসিডিল ও ৩০০ পিস ইয়াবা এবং ২১০পিস ট্যাপেন্টাডলসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা।
গ্রেফতারকৃত,চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নামোচাকপাড়া আজমতপুর এলাকার আসাবুদ্দিন আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)
বুধবার (২৫ জুন) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান এর নেতৃত্বে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন রাজাবাড়ি হাট উচ্চ বিদ্যালয় গেটের সামনে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী মহাসড়কে চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অভিযানে একটি মোটরসাইকেল তল্লাশী করলে মোটরসাইকেল সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৭৪ বোতল ফেনসিডিল ও ৩০০পিস ইয়াবা এবং ২১০পিস ট্যাপেন্টাডল উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন