মাগুরায় মধুমতি নদীতে নিখোঁজের দুই দিন পর মরদেহ উদ্ধার
মাগুরার মহম্মদপুরে মধুমতি নদী থেকে নিখোঁজের দুই দিন পর সৌখিন (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ জুন) সকালে মহম্মদপুর উপজেলার চন্ডীবিলা সংলগ্ন নদীর অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সৌখিন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের চন্ডীবিলা গ্রামের বাসিন্দা। গত বুধবার রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি মধুমতি নদীতে মাছ ধরতে যান। এ সময় তার সঙ্গে ছিলেন জব্বার নামের আরেক ব্যক্তি। নৌকায় মাছ ধরার একপর্যায়ে জব্বার নামে ব্যক্তির বৈঠার আঘাতে সৌখিন নদীতে পড়ে যান এবং স্রোতের টানে নিখোঁজ হন।
দুই দিন ধরে খোঁজাখুঁজির পর আজ সকালে স্থানীয়রা মধুমতি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে মহম্মদপুর থানায় নিয়ে আসে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, মরদেহটি মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং থানায় মামলা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন