ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা পালন


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৭-৬-২০২৫ রাত ৯:২

মৌলভীবাজার জেলার জুড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। শুক্রবার (২৭ জুন) রথযাত্রা উৎসব উপলক্ষে ধর্মীয় শোভাযাত্রা হয়েছে উপজেলার বিভিন্ন স্থানে। 

বিকেলে শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রম মন্দিরের সামনে থেকে রথযাত্রাটি বের হয়। এতে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীদের হাজারো নারী-পুরুষ। রথযাত্রা উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার বাবলু সূত্রধর। 

সনাতনী রীতি অনুযায়ী, আট দিনব্যাপী এই রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু করা হয় রথযাত্রার। রথযাত্রা ছাড়াও হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণ এর আয়োজন করে সনাতন ধর্মাবলম্বীরা।

আয়োজকরা জানিয়েছেন,জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তাহার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথ নিয়ে যাত্রা অনুষ্ঠিত হয়। আগামী ৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্যদিয়ে এর সমাপ্তি হবে।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান