শিবচরে পুকুরে ডুবে মানসিক ভারসাম্যহীন যুবতীর মৃত্যু
শিবচরে পুকুরের পানিতে ডুবে লিমা বেগম (২৮) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) বেলা ১১ টার দিকে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মগড়াপুকুর পাড় খবির উদ্দিন মৌলভীর বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। নিহত লিমা বেগম একই উপজেলার দত্তপাড়া গ্রামের ভ্যান চালক রুবেল মাতুব্বরের স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২৮ জুন) দুপুর আড়াইটার সময় এ তথ্য নিশ্চিত করেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ।
জানা গেছে, গতকাল শুক্রবার (২৭ জুন) বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি লিমা। শনিবার সকালে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মগড়াপুকুর পাড় এলাকার খবির উদ্দিন মৌলভী বাড়ির পুকুরের সিড়িতে তাকে ঘুমিয়ে থাকতে দেখা যায়। পরে লিমাকে পুকুরে ডুবে যেতে দেখে বাড়িতে খবর দেয় এক শিশু। এসময় স্থানীয়রা এসে পানির মধ্য থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। তবে তাৎক্ষণিক কেউ তার পরিচয় শনাক্ত করতে না পেরে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থল এসে প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় শিবচর থানার পুলিশ।
স্থানীয় হাবিব মুন্সী জানান, সকালে পুকুর পাড়ের ঘাটে এই মেয়েটিকে শুয়ে থাকতে দেখে আসেপাশের লোকজন। তখনই দেখে মানসিক প্রতিবন্ধী বলে মনে হয়েছিল। বেলা ১১ টার দিকে বাড়ির ছোট ছেলেরা পানিতে ডুবে যেতে দেখে দৌড়ে বাড়িতে এসে খবর দেয়। পরে আমি গিয়ে পানির মধ্যে থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান,'পুকুরের পানিতে পড়ে নিহত যুবতীর পরিচয় পাওয়া গেছে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছি।'
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ