অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মেধা বৃত্তি দিলো ডিএনসিসি
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় সরকার স্বীকৃত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী এবং ডিএনসিসিতে কর্মরত অসচ্ছল চাকরিজীবীদের সন্তানের মাঝে শিক্ষা ও মেধাবী বৃত্তির অর্থ বিতরণ করেছে ডিএনসিসি
আজ নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অ: দা:) মুহাম্মদ আসাদুজ্জামান।
প্রধান অতিথি মোহাম্মদ এজাজ তার বক্তব্যে বলেন, "একটি সুস্থ, ন্যায্য ও টেকসই শহর গড়ে তুলতে হলে ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত হিসেবে গড়ে তোলা অপরিহার্য। ডিএনসিসি শিক্ষার্থীদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে।"
তিনি আরও বলেন, "শুধু অবকাঠামো নয়, সামাজিক কল্যাণ ও মানবসম্পদ উন্নয়নেও ডিএনসিসি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান তারই অংশ। এই কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশের পরিবেশ তৈরি করবে। একেবারে প্রান্তিক পর্যায় থেকে শিক্ষাবৃত্তি দেওয়া হবে—এটাই আমাদের অঙ্গীকার।"
ডিএনসিসির শিক্ষা ও মেধাবী বৃত্তি নীতিমালা ২০১৭ অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে উনসত্তর জন শিক্ষার্থীকে মোট পাঁচ লক্ষ ছিয়াশি হাজার আটশত টাকা বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকরা ডিএনসিসির এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং এর ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধিবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ
চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব
টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন
কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার