ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ভারতে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ বেড়েছে


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫-৯-২০২১ দুপুর ১:২৭

ভারতে দৈনিক কোভিড সংক্রমণ মঙ্গলবারের তুলনায় বুধবার প্রায় দুই হাজার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ১৭৬ জন। গত চার দিন ধরেই দেশটিতে দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নিচে রয়েছে। খবর আনন্দবাজার অনলাইনের।

এখন পর্যন্ত ভারতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ৭৫৫ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ২৮৪ জনের। পুরো মহামারি পর্বে করোনা মোট প্রাণ কেড়েছে ৪ লাখ ৪৩ হাজার ৪৯৭ জনের। সক্রিয় রোগীও কমে হয়েছে ৩ লাখ ৫১ হাজার ৮৭ জন।

ভারতের কেরালা রাজ্যে আক্রান্তের সংখ্যা গত কয়েক দিনে কমেছে। গত দু-তিন ধরে সেখানে আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের আশপাশে। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ হাজার ৫৩০। তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে ১ থেকে দেড় হাজারের মধ্যে ঘুরছে আক্রান্তের সংখ্যা।

কর্নাটকে কমে হাজারের নিচে নেমেছে। পশ্চিমবঙ্গেও ৬০০ থেকে ৭০০ ঘরে অনেকদিন ধরেই রয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। ওড়িশা এবং আসামে তা ৫০০ নিচে নেমেছে। কিন্তু মিজোরামে আক্রান্তের সংখ্যা দুইদিন কম থাকার পর আবার হাজার ছাড়িয়েছে।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত