গোপালগঞ্জে অবৈধ কয়লা কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
পরিবেশদূষণ ও জনস্বাস্থ্য হুমকিতে ফেলায় গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোয়ালা গ্রামে অবৈধভাবে পরিচালিত কাঠ পুড়িয়ে কয়লা প্রস্তুতের একটি কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
২৮ জুন ২০২৫ তারিখে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়। অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর, আনসার ব্যাটালিয়ন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা।
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর গোপালগঞ্জের পরিদর্শক মনিরুজ্জামান শেখ। অভিযানকালে কারখানার সকল বার্নার ভেঙে ফেলা হয় এবং জ্বলন্ত আগুন নিভিয়ে কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।
জেলা প্রশাসন জানায়, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। জনস্বার্থে সকলকে সহযোগিতার আহ্বান জানানো হয়।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ