ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জ পৌরসভার পানির সংকট: জনদুর্ভোগ চরমে


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৩০-৬-২০২৫ দুপুর ১২:২০

গোপালগঞ্জ পৌরসভার ২৫ বছর পুরনো পানি শোধনাগার কার্যক্ষমতা হারাতে বসেছে। ফলে প্রতিদিনের ৬০ মিলিয়ন লিটার পানির চাহিদার বিপরীতে পৌরবাসী পাচ্ছে মাত্র ১২-১৫ মিলিয়ন লিটার পানি। এতে চরম দুর্ভোগে পড়েছেন পৌরসভার প্রায় সব এলাকার বাসিন্দারা।

পানি সরবরাহ ঘাটতির বিষয়ে পৌরসভার প্রশাসক বিশ্বজিত কুমার পাল জানান, ২০০০ সালে প্রতিষ্ঠিত শোধনাগারটির কার্যক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। নতুন ওয়ার্ডগুলোতে এখনও পাইপলাইন স্থাপন করা সম্ভব হয়নি। তিনি বলেন, “সমস্যা সমাধানে একটি প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ডিপিপি আকারে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত সমস্যা সমাধান করা হবে।”

এদিকে, নিয়মিত বিল পরিশোধ করেও পানি না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন নাগরিকরা। কেউ কেউ টিউবওয়েল কিংবা পুকুরের পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। অনেকে বোতলের পানি কিনে খাওয়ার ও রান্নার কাজ চালাচ্ছেন।

নাগরিকরা বলছেন, “দ্রুত পদক্ষেপ না নিলে এই সংকট শহরের জনজীবনকে পুরোপুরি বিপর্যস্ত করে ফেলবে।” পরিস্থিতি মোকাবেলায় পৌরসভার কার্যকর পদক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস