ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পূর্বধলায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ৩০-৬-২০২৫ দুপুর ৩:৩৭

পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় পাট উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৩০ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।উপজেলা প্রশাসনের সহযোগিতায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন পাট অধিদপ্তর বাস্তবায়িত ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ জিল্লুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ পাট অধিদপ্তরের সহকারী পরিচালক সুমি আক্তার, নেত্রকোনা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ জোবায়ের হোসেন, উপজেলা পাট কর্মকর্তা মো. রুহুল আমিন প্রমুখ।

প্রশিক্ষণে উপজেলার ১১টি ইউনিয়নের ৭৫ জন পাট চাষি ও কৃষক-কৃষাণী অংশ নেন। প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতমানের পাট ও পাটবীজ উৎপাদনের কলাকৌশল, বীজ কর্তন, মাড়াই, সংরক্ষণ ও বিপণন পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণের সময় পাট চাষীরা তাদের নানা সমস্যা তুলে ধরেন। তারা জানান, বর্তমানে উচ্চমানের বীজের সংকট, উৎপাদন খরচ বৃদ্ধি, সময়মতো সার ও কীটনাশক না পাওয়া এবং ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার মতো সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা।

এসময় কর্মকর্তারা চাষীদের সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং যথাসম্ভব সমাধানের আশ্বাস দেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে পাটের ব্যাগ বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে