ধামইরহাটে ১৭০ তম সান্তাল হুল দিবস পালিত
নওগাঁর ধামইরহাটে ১৭০ তম সান্তাল হুল দিবস পালিত হয়েছে। ৩০ জুন সোমবার আদিবাসী নারী মঞ্চের আয়োজনে এবং ডাসকো ফাউন্ডেশান ও হেকস ইপার এর সহযোগিতায় দুপুর ১২টায় দিবসটি উপলক্ষে পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রা শেষে জগদল আদিবাসী স্কুল ও কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সান্তাল হুল দিবস উদযাপন কমিটির আহবায়ক মেরী মর্মু এর সভাপতিত্বে দিবসের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম।
অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান আলোচক জাতিসত্বা মুক্তি কাউন্সিলের সভাপতি ও বাংলাদেশ সান্তাল বাইসি (বিএসবি)’র চেয়াম্যান এস.সি আলবার্ট সরেন। আলোচনায় আরও অংশ গ্রহণ করেন পাঁচবিবি ডিগ্রি কলেজের অধ্যাপক সুদর্শন মালো,জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইলিয়াস আলম, ধামইরহাট ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, হেকস ইপার এর সিনিয়র পার্টনারসিপ কো-অর্ডিনেটর এ এফ এম রোকনুল ইসলাম, ডাসকো 'র ফোকাল পার্সন মদন দাস, সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিচালক ডলি দাস, আদিবাসী নেত্রী বর্ষা বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানের শৃংখলা তত্বাবধান করেন ডাসকো'র প্রজেক্ট কো- অর্ডিনেটর (থ্রাইভ প্রকল্প) তোফাজ্জল হোসেন, সিডিও ইমরান হোসেন, সিডিও রুবিয়া খাতুন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান