ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

রাজউকের মোবাইল কোর্ট: ১০ লাখ টাকা জরিমানা, ১৩ মিটার জব্দ


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ৩০-৬-২০২৫ রাত ১১:২৬

রাজউকের আওতাধীন এলাকায় অননুমোদিত নির্মাণ ও নকশা লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় সোমবার (৩০ জুন) রাজউক পরিচালিত দুটি পৃথক মোবাইল কোর্টে মোট ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ১৩টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়েছে।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমানের নেতৃত্বে নারায়ণগঞ্জের ফতুল্লার সাদু মাদবর রোড, ভূইগড়, পূর্ব সস্তাপুর, ও লিংক রোড এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে ৬টি নির্মাণাধীন ও ১টি নির্মিত ভবনে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এসময় ৫টি বৈদ্যুতিক মিটার জব্দ এবং ভবন মালিকদের কাছ থেকে ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি অনুমোদিত নকশা থেকে ব্যত্যয়কৃত অংশ অপসারণের নির্দেশ দেওয়া হয়।

অভিযানে রাজউকের অথরাইজড অফিসার এফ. আর. আশিক আহমেদ, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক ও উচ্ছেদ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, রাজউকের আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে আদাবর ও মোহাম্মদপুর এলাকায় আরেকটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ৯টি নির্মাণাধীন ও ১টি নির্মিত ভবনে বিধিমালা লঙ্ঘনের দায়ে ৮টি বৈদ্যুতিক মিটার জব্দ ও ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ভবন মালিকদের কাছ থেকে ৩০০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে ভবিষ্যতে নকশা লঙ্ঘন না করার মর্মে অঙ্গীকারনামা গ্রহণ করা হয়।

রাজউকের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় র‍্যালি অনুষ্ঠিত

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি আসতে পারে শিগগিরই, আলোচনায় যারা

রামপুরায় অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ‘পিচ্চি আল-আমিন’ ও সহযোগীসহ ৬ জন গ্রেপ্তার

গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মিরাজের সুস্থতা কামনা ও বিচারের দাবিতে কর্মী-সমর্থকদের মিছিল

অক্টোবর সার্ভিস ২০২৬ উপলক্ষে লায়ন্স জেলা ৩১৫ বি-১ এর বর্ণাঢ্য গ্র্যান্ড র‍্যালি অনুষ্ঠিত

তৌফিক ইমরোজ খালিদির মৃত্যুতে জিএম কাদেরের গভীর শোক

প্রফেসর কর্নেল অব: ডা. শহীদুল্লাহ স্যারকে সংবর্ধনা ও "হোমিওপ্যাথিক চিকিৎসায় ক্যান্সার মুক্ত হয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশ্ব প্রবীণ দিবসে আলোচনা সভা, প্রবীণদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ

রাজধানীর মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ চাঞ্চল্যকর হত্যা, প্রধান আসামির মাহমুদ হাসান মাহিনকে জামিন

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে ইস্পাহানি-বিবিডিএনের সমঝোতা

সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

রাজধানীর উত্তরার গোজো রামেন নামের জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল