৪৪তম বিসিএস পুলিশ ক্যাডারে দেশসেরা জুড়ীর শরীফ খান
৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। গত সোমবার (৩০ জুন) রাতে পিএসসির ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়।
৪৪তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার খান শরীফ খান। তিনি উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামের সিরাজ উদ্দিন ও জ্যোৎস্না খানম দম্পতির সন্তান। শরীফ খান পুলিশ ক্যাডারে দেশসেরা হওয়ার খবর ছড়িয়ে পড়লে জুড়ী উপজেলার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে অভিনন্দন জানাতে শুরু করেন।
শরীফ খান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাবলিক এডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি জুড়ী উপজেলার নয়াবাজার ফাজিল মাদ্রাসা থেকে ২০১৩ সালে দাখিল এবং ২০১৫ সালে আলিম পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।
বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্তির পর শরীফ খান বলেন, "মহান রবের প্রতি অকৃত্রিম শুকরিয়া আদায় করছি, যিনি এই সম্মান আমাকে দান করেছেন। আমার বাবা-মা, দাদা-দাদির দোয়া সবসময় আমার পাথেয় ছিল। মাধ্যম হিসেবে, যার ছায়ায় এই প্রশান্তি ও যার আলোয় এই দৃশ্যমানতা আমার গুরু সাইফুল্লাহ ভাইয়ের প্রতি চির কৃতজ্ঞ।"
৪৪তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০টি শূন্য পদের মধ্যে চূড়ান্তভাবে ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের জন্য কমিশন সাময়িকভাবে মনোনীত করেছে।
এই বিসিএস পরীক্ষায় মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী আবেদন করেন। ২০২১ সালের ৩০ ডিসেম্বর অনলাইনে আবেদন শুরু হয়ে ২০২২ সালের ২ মার্চ শেষ হয়। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২২ সালের ২৭ মে এবং মাত্র ২৫ দিনের মধ্যে পিএসসি ফলাফল প্রকাশ করে নতুন রেকর্ড গড়ে। এতে ১৫ হাজার ৭০৮ জন প্রার্থী প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ