ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কালিয়া প্রেসক্লাবের

সাংবাদিক জিহাদুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে উত্তাল সাংবাদিক সমাজ


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২-৭-২০২৫ দুপুর ১২:৫৪

নড়াইলের কালিয়ায় দৈনিক সকালের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. জিহাদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় সাংবাদিক সমাজে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার (১ জুলাই) রাত আনুমানিক ৯:৪৫ মিনিটে বড়দিয়া বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এই ঘটনা সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক মহলে ক্ষোভের সৃষ্টি করেছে।

কালিয়া প্রেসক্লাবের সভাপতি মোর্শেদ আলম এক বিবৃতিতে বলেন, "এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, এটি মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। জিহাদুল ইসলাম একজন নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিক। তার ওপর হামলা মানেই সত্য ও তথ্য প্রকাশের পথ রুদ্ধ করার চেষ্টা।" তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে, আহত সাংবাদিক জিহাদুল ইসলামের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে নড়াগাতি থানার ওসি আশিকুর রহমান জানান, "ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। হামলাকারীদের শনাক্তের কাজ চলছে এবং আহত সাংবাদিকের চিকিৎসার বিষয়েও খোঁজ রাখা হচ্ছে।"

সাংবাদিক মহল বলছে, এই হামলার সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস