প্রশিক্ষণই কর্মদক্ষতার চাবিকাঠি: গোপালগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা
"কর্মক্ষেত্রে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই" – এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা পরিষদের আয়োজনে কর্মচারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে।
গতকাল মঙ্গলবার (১ জুলাই ২০২৫) সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও গোপালগঞ্জ পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, উপ-সহকারী প্রকৌশলী এ.টি.এম সাদিকুর রহমান, প্রধান সহকারী কাজী জাকির হোসেন, উচ্চমান সহকারী পূর্ণিমা রানী বিশ্বাস, রণজিৎ সাহা, সহকারী হিসাবরক্ষক কৃষ্ণপদ বিশ্বাস, কম্পিউটার অপারেটর মো. বেল্লাল কাজী ও ফারুক হোসেন, সার্ভেয়ার মো. হারুন অর রশীদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা বলেন, দক্ষতা অর্জন ছাড়া সরকারি সেবার মান নিশ্চিত করা সম্ভব নয়। তাঁরা নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত নৈতিকতা ও কাজের গুণগত মান উন্নয়নের তাগিদ দেন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ