ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

আত্মগোপনে থাকা ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি, বৃদ্ধাকে কুপিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২-৭-২০২৫ দুপুর ১:১৫

নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও ধানসিঁড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল খাঁন প্রকাশ কামাল কোম্পানীর পৈতৃক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল কামাল কোম্পানীর মা হোসনে আরা বেগমকে (৬৫) কুপিয়ে সাড়ে ৪ ভরি স্বর্ণ ও নগদ ৪ লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যার পরপরই উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ জগদানন্দ গ্রামের মতিনের দোকান সংলগ্ন কামাল কোম্পানীর পৈতৃক বাড়িতে এই ঘটনা ঘটে। আহত হোসনে আরা বেগম ওই বাড়ির আবুল কাশেমের স্ত্রী।

স্থানীয়রা জানান, গত ৫ আগস্টের পর থেকে চেয়ারম্যান কামাল কোম্পানী ও তার পরিবারের অন্য সদস্যরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। তবে ওই বাড়িতে শুধুমাত্র কামাল কোম্পানীর মা থাকতেন। তার কাছে সব সময় কয়েক ভরি স্বর্ণ এবং নগদ টাকা থাকতো বলে সবাই জানতো। স্থানীয়দের ধারণা, চোর বা ডাকাত দলের সদস্যরা আগে থেকেই টার্গেট করে এই ঘটনা ঘটিয়েছে।

ভুক্তভোগী নারীর ছোট ছেলে মাইনুদ্দিন জানান, বাড়ির টিনের ঘরে তার মা একাই থাকতেন। রাতে অজ্ঞাত ডাকাত দল তাদের ঘরে প্রবেশ করে বলে তিনি ধারণা করছেন। ডাকাত দল ঘরে ঢুকে নগদ ৪ লাখ টাকা এবং তার মায়ের নাক, কান ও গলায় থাকা সাড়ে ৪ ভরি স্বর্ণের গয়না খুলে নেয়। এতে তার নাক, কান ও গলার বিভিন্ন অংশ ছিঁড়ে যায়। এ সময় ডাকাত দলের সদস্যদের চিনে ফেললে তারা তার মাথায় কুপিয়ে জখম করে। রাতে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকার পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে জখমপ্রাপ্ত তার মা পপুলার হাসপাতালের লাইফ সাপোর্টে রয়েছেন। তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনও লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক

মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’

টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান

উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান

নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা

পটিয়ায় সাবেক সংসদ সদস্যের বাড়িতে চুরি

বেনাপোল বন্দরে ইমিটেসন পণ্য সিন্ডিকেটের কারসাজিতে রাজস্ব ফাঁকি

কুড়িগ্রামে বিএনপির ৫ শতাধিক বৃক্ষরোপণ

গলাচিপায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলা

৬১ বছরের পদমর্যাদা ও গ্রেড অবনমনের প্রতিবাদে মেহেরপুরে বিএডিসির অবস্থান কর্মসূচি