ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

কমলগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ১৫-৯-২০২১ দুপুর ৪:৪৯

মৌলভীবাজারের কমলগঞ্জের কুরমা চা বাগানে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের ঘটনার তিন দিন পর থানায় অভিযোগ করা হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জ থানায় এ অভিযোগ করেন কিশোরীর ভাই কার্তিক কর্মকার। অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্যাতিতা প্রতিবন্ধী ওই কিশোরীর মেডিকেল পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

কমলগঞ্জ থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে বসতঘরে একা ছিল প্রতিবন্ধী ওই কিশোরী। এ সময় একই বাগানের ধরম পাশী (৩০) বসতঘরে প্রবেশ করে প্রতিবন্ধী ওই কিশোরীকে সিঙ্গাড়া ও চকোলেট দিয়ে ঘর থেকে বের করে ঘরের পেছনে ধলাই নদের পাড়ে নিয়ে ধর্ষণ করে। এ সময় প্রতিবন্ধী কিশোরীর চিৎকার চেঁচামেচির শব্দে প্রতিবেশী নারীরা দৌড়ে এলে ধর্ষক ধরম পাশী পালিয়ে যায়। পরে স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি আপসের নামে অসুস্থ হয়ে পড়া ধর্ষিতা ওই কিশোরীর চিকিৎসা পর্যন্ত করতে দেয়া হয়নি।

এদিকে, ঘটনার দুদিন পর মঙ্গলবার রাতে বিষয়টি দুই সংবাদকর্মী জানার পর তাদের ফেসবুকে প্রতিবন্ধী ধর্ষণের পোস্ট করেন। এতে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠলে ঘটনার ৩ দিন পর বুধবার দুপুরে থানায় অভিযোগ করেন কিশোরীর ভাই। পুলিশ অভিযোগ পেয়ে মেডিকেল পরীক্ষার জন্য দ্রুততম সময়ের মধ্যে কিশোরীকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়। 

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোরীকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর ৩ দিন সময় নষ্ট করা হয়েছে। তারপরও তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ

বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী

দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল

চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ

মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে

‎নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী

ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে

মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি

নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা

রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী

রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি

নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন