ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৪-৭-২০২৫ দুপুর ১০:২

 গোপালগঞ্জে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, গাছের চারা বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী জমজমাট পরিবেশে উদযাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিত কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ড. মুহাম্মদ সরোয়ার হোসেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ বেনজীর আহম্মেদ এবং জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান।

এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট মাহবুব হোসেন সারমাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কবি ও সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না এবং দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি এস.এম. হুমায়ূন কবির।

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ছোট ছোট শিশু ও অন্যান্য অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এরপর শিক্ষার্থী, দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

সবশেষে, গোপালগঞ্জ পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। এতে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। এনটিভির এই বর্ষপূর্তি অনুষ্ঠানটি কেবল একটি প্রতিষ্ঠানের সফলতা উদযাপন নয়, বরং স্থানীয় সমাজে সুস্থ ও সবুজ পরিবেশ রক্ষার প্রতি একটি সচেতনতার প্রকাশ বহন করে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস