ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাউদকান্দিতে বিএনপির কমিটি গঠন নিয়ে সহিংসতা, হামলায় আহত উপজেলা নেতা


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ৪-৭-২০২৫ দুপুর ১১:২২

দাউদকান্দি উপজেলা বিএনপিতে ইউনিয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে। গোয়ালমারী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটিকে কেন্দ্র করে সংঘটিত এক হামলায় গুরুতর আহত হয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহাম্মদ হোসেন তালুকদার।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান-এর অনুসারীরা নতুন কমিটিতে প্রভাব না রাখতে পারায় ক্ষিপ্ত হয়ে এই হামলা চালায়। বৃহস্পতিবার  রাতে হঠাৎ অতর্কিত হামলায় আহাম্মদ হোসেন তালুকদার গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুনায়েত চৌধুরী বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
দলীয় নেতারা বলছেন, কমিটি গঠনে স্বচ্ছতা ও তৃণমূলের মতামত উপেক্ষা করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নেতৃত্বের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার