কুমিল্লায় নাগরিক সমাজের প্রতিবাদ সমাবেশ
রাষ্ট্রে আইনশৃঙ্খলার অবনতি, নারীদের প্রকাশ্যে হেনস্থা ও ধর্ষণ, প্রশাসনের স্বেচ্ছাচারিতা এবং সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে নাগরিক সমাজ। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীর পূবালী চত্বরে ‘কুমিল্লা সচেতন নাগরিক সমাজ’ এর ব্যানারে অনুষ্ঠিত এ সমাবেশে অংশ নেন স্কুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন পেশার মানুষ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, কুষ্টিয়া ও ঢাকায় লালন উৎসবের নামে প্রকাশ্যে গাঁজাসেবন এবং অসামাজিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হলেও প্রশাসন তা দমন না করে বরং নীরব ভূমিকা পালন করছে। তারা অভিযোগ করেন, প্রশাসন একদিকে মাদক ও গাঁজা নিষিদ্ধ ঘোষণা করলেও অন্যদিকে লালন উৎসবের নামে ‘সিদ্ধি’ নামক গাঁজাসেবনের সুযোগ তৈরি করছে, যা দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী।
বক্তারা আরও বলেন, কুষ্টিয়ায় এ ধরনের কার্যক্রমের মাধ্যমে তরুণ সমাজ মাদকাসক্তির দিকে ঝুঁকছে এবং প্রশাসনের নীরবতার কারণে এ প্রবণতা দিন দিন বাড়ছে। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এসব অপকর্ম বন্ধ না হলে তাওহীদি জনতা মাঠে নেমে প্রতিরোধ গড়ে তুলবে।
ব্যবসায়ী আল ফারুক লাইব্রেরির পরিচালক মুহাম্মদ ইসহাক এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা আল হারাম মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা যুবায়ের বিন আব্দুস সাত্তার, কুমিল্লা হাই স্কুলের সহকারী শিক্ষক মুহাম্মদ আলী, মডার্ন হাই স্কুলের শিক্ষক সালাহউদ্দিন আহমেদ, শিক্ষাবীদ-লেখক ও তরণী সাহিত্য কাফেলা'র পরিচালক মুফতি মহিউদ্দিন মাসুম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফতেখার মাহমুদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারুক নাহিয়ান, দ্বীন ইসলাম সহ নাগরিক সমাজের অন্যান্য নেতৃবৃন্দরা।
Aminur / Aminur
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান