দোহারে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন
ঢাকার দোহার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫। বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ।
ঢাকা জেলা সার্কেল বিআরটিএ-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীম হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, বিআরটিএ কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি মাহমুদুল হাসান সুমন এবং দোহার প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানো নিষিদ্ধ করা, লাইসেন্সবিহীন যান চলাচল বন্ধ করা এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন করা জরুরি। তারা আরও বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মোবাইল কোর্টের মাধ্যমে আইন প্রয়োগ জোরদার করতে হবে।
সচেতনতামূলক বার্তা:
গতিসীমা মেনে চলুন, বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন না।হেলমেট ও সিটবেল্ট পরিধান বাধ্যতামূলক।মোবাইল ফোন ব্যবহার না করে পূর্ণ মনোযোগে গাড়ি চালান।উল্টোপথে চলাচল ও অতিরিক্ত হর্ণ বাজানো থেকে বিরত থাকুন।
যাত্রীদের প্রতি সম্মান ও সহযোগিতামূলক আচরণ বজায় রাখুন।চালক ও মোটরযান মালিকদের সঠিক ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।
পথচারীদের জেব্রা ক্রসিং ও ফুটওভারব্রিজ ব্যবহার নিশ্চিত করতে হবে।
“সকলের সচেতনতাই গড়তে পারে নিরাপদ সড়ক”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে দোহার উপজেলা প্রশাসনের উদ্যোগে সফলভাবে পালিত হয় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫।
এমএসএম / এমএসএম
পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক।
ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত
কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান
ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি
লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা
শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন
তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ