শাহজাদপুরে মামলায় হেরে ক্ষিপ্ত হয়ে গাছ কাটার অভিযোগ
সিরাজগঞ্জের শাহজাদপুরে আদালতে মামলায় হেরে গিয়ে ক্ষিপ্ত হয়ে বিবাদীর অর্ধশতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার পৌর এলাকার পাড়কোলা গ্রামে এই ঘটনা ঘটেছে।
ক্রয়সূত্রে জমির মালিক মো. শামীম হোসেন জানান, প্রায় নয় মাস আগে মৃত গণি শেখের পুত্র মো. ফেলান শেখের কাছ থেকে ৮.৫ শতাংশ জমি ক্রয় করে তিনি সেখানে ছাপড়া ঘর ও দেশীয় ফলজ গাছ রোপণ করেন। জমি কেনার পর স্থানীয় শাহজাহান ওরফে টুক্কু নামের এক ব্যক্তির ওয়ারিশরা, যাদের মধ্যে নেহার বেগম বাদী, নিজেদের জমি দাবি করে বিক্রেতা ফেলান শেখ ও ক্রেতা শামীম হোসেনকে বিবাদী করে সিরাজগঞ্জ আদালতে পরপর দুটি মামলা দায়ের করেন। তবে আদালত দুটি মামলাই খারিজ করে দেন। শামীম অভিযোগ করেন, এই মামলায় হারার পরই বাদীরা বাড়িতে এসে রোপণকৃত ফলজ গাছ কেটে ও উপড়ে ফেলে দেয়। এই ঘটনায় শাহজাদপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও শামীম জানান।
এদিকে, অভিযুক্তদের বাড়িতে গেলেও তাদের না পাওয়ায় এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
ত্রিশালে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত দুই :আহত চার
বরগুনা ভূমি অফিসের কানুনগো সজলের ঘুষ বাণিজ্যের অভিযোগ
রায়গঞ্জে ছাত্রীকে হয়রানির অভিযোগে কলেজ ছাত্র দলের সভাপতি শাহিনের বিরুদ্ধে মানববন্ধন
যাচায় না করে কাউকে ব্যক্তিগত তথ্য দিবেন না- চেয়ারম্যান মাহবুর রহমান
বোয়ালমারীর পল্লীতে অবৈধ ক্লিনিক অপচিকিৎসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরা
বারহাট্টায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
টাঙ্গাইলে প্রবীণ সেবা সংঘের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও নতুন কমিটি গঠন
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান