গোদাগাড়ীতে ৪৫ টি অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস
রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদী থেকে উদ্ধার করা ৪৫ টি (১৩৫০ মিটার) অবৈধ চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার(৩ জুলাই) দুপুর ২ থেকে রাত ৮ টা পর্যন্ত গোদাগাড়ী পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়।
নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক তৌহিদুল ইসলামের নেতৃত্বে এসআই জীবন চন্দ্র রায়সহ সঙ্গীয় একটি ফোর্স পদ্মা নদীতে বিশেষ অভিযান চলাকালীন সময় গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ ঘাট, চাঁপাইনবাবগঞ্জ জেলার অনুপনগর,কালিনগর,ও শিবগঞ্জ উপজেলার চর হাসানপুর সংলগ্ন পদ্মা নদীতে মালিক বিহীন পাতানো ৪৫ টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়, এই সময় কাউকে গ্রেফতার করা যায়নি।
গোদাগাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক তৌহিদুল ইসলাম বলেন, জব্দকৃত অবৈধ চায়না দুয়ারী জাল গোদাগাড়ী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কর্মকর্তাকে অবগত করে প্রকাশ্য জনসম্মুখে অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এই ঘটনায় তাৎক্ষণিক গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জ সদরের বিভিন্ন জাল ব্যবসায়ী দের নিয়ে অবৈধ জাল বিক্রয় যেনো না করে এজন্য সচেতনতা মূলক আলোচনা সভা করা হয়।
এমএসএম / এমএসএম
“রোজ একই টিফিনে শিশুদের অনীহা: বিকল্প খাবারের দাবি বরুড়ার প্রাথমিক বিদ্যালয়ে”
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের সমাজের মূল্যবান সম্পদ -ডিসি, নরসিংদী
শিবচরে জমি বিরোধে চাচাতো ভাই নিহত, ঘুষির অভিযোগ
বিজয়নগরে কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান
চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার
আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়
বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত