ঢাকা বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

গোপালগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে সহায়তা সামগ্রী বিতরণ


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৫-৭-২০২৫ দুপুর ৩:২৬

গোপালগঞ্জে প্রতিবন্ধী এবং প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে বিনামূল্যে হুইলচেয়ার, ট্রাইসাইকেল, স্মার্ট সাদা ছড়ি, হিয়ারিং এইড, এলবো ক্রাচ, এক্সিলারি ক্রাচ, কমোড চেয়ার, কর্ণার চেয়ার এবং ওয়াকার বিতরণ করা হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সামগ্রী বিতরণ করেন।

গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রহমান, গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. মো. আনিসুজ্জামান সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এই সরকারি উদ্যোগ প্রতিবন্ধীদের স্বনির্ভরতা বাড়াতে এবং সমাজে তাদের অংশগ্রহণ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

সাভার প্রেসক্লাবের বৃক্ষ ও তাঁত মেলার উদ্বোধন

বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক, একটি পেল ছাড়

বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত

নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত

শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত

উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র‍্যালি

বাগেরহাটে ব্র্যাকের যুব উদ্যোক্তা প্রকল্পের সমাপনি সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন

বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোদাগাড়ীতে অনিয়মের সত্যতা, সেবা ক্লিনিক সিলগালা

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান

নবীনগরে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বৃদ্ধকে কুপিয়ে জখম, মামলা