ডাসার শিক্ষক সমিতির নতুন কমিটি: হেলাল সভাপতি, সুমন সম্পাদক
মাদারীপুরের ডাসার উপজেলায় শিক্ষক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আজ সকাল ১০টায় ৩৪ নং ডাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। সর্বসম্মতিক্রমে মোঃ হেলাল মুন্সীকে সভাপতি এবং সুমন তালুকদারকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। ৪৫ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর ডাসার উপজেলার শিক্ষক সমাজের মধ্যে নতুন উদ্দীপনা দেখা গেছে।
নবনির্বাচিত কমিটির প্রতি ডাসার উপজেলার শিক্ষকবৃন্দ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা মনে করছেন, এই নতুন নেতৃত্বের হাত ধরে শিক্ষক সমাজ আরও বেশি সংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে।
সভাপতি মোঃ হেলাল মুন্সী নির্বাচিত হয়ে বলেন, "শিক্ষকদের অধিকার, সম্মান ও পেশাগত উন্নয়নে আমরা সকলে মিলে কাজ করব। এটি আমাদের প্রধান লক্ষ্য।" সাধারণ সম্পাদক সুমন তালুকদারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, "একটি ঐক্যবদ্ধ, সচেতন ও কার্যকর শিক্ষক সমাজ গড়তে আমরা বদ্ধপরিকর। আমরা শিক্ষকদের সব সমস্যা সমাধানে কাজ করব।"
নতুন কমিটি অচিরেই শিক্ষকদের জন্য প্রশিক্ষণ, দ্রুত সমস্যা সমাধানে পদক্ষেপ, ডিজিটাল শিক্ষার বিস্তার এবং শিক্ষক স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছে।
ডাসারের শিক্ষক সমাজ আশাবাদী, নতুন এই নেতৃত্বের মাধ্যমে উপজেলায় একটি দায়িত্বশীল, আধুনিক ও উদ্ভাবনী শিক্ষক সংগঠনের যাত্রা নিশ্চিত হবে। এ সময় ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদারসহ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত