ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

শিবচরের আড়িয়াল খাঁ নদে 'লিটন চৌধুরী' সেতুর কাছে ভাঙন: স্থানীয়দের উদ্বেগ


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ৫-৭-২০২৫ দুপুর ৩:৩২

মাদারীপুরের শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদের উপর নির্মিত 'লিটন চৌধুরী' সেতুর কাছেই নদী শাসন বাঁধ না থাকায় বর্ষার শুরুতেই ভাঙন দেখা দিয়েছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। উৎরাইল-শিবচর প্রধান সড়কের এই সেতুটির নয়াবাজার পাড়ের দক্ষিণপাশে ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে বেশ কিছু জায়গা নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং সেতুর একটি পিলার থেকে মাত্র একশত ফুটেরও কম দূরত্বে এই ভাঙন দেখা দিয়েছে।

জানা গেছে, ২০২৩ সালের ৪ নভেম্বর ৫৫০ মিটার দৈর্ঘ্য এবং ৯.৮০ মিটার প্রস্থের এই সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এর ফলে শিবচর সদরের সাথে দত্তপাড়া, শিরুয়াইল এবং নিলখী ইউনিয়নের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়, যা এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করে। সম্প্রতি আড়িয়াল খাঁ নদে পানি বৃদ্ধির ফলে স্রোতের তীব্রতা বেড়েছে এবং সেতুর কাছে নদ পাড় ঘেঁষে ঘূর্ণিস্রোতের সৃষ্টি হয়েছে, যার ফলশ্রুতিতে এই ভাঙন দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, পাড় ভেঙে নদী কিছুটা ভেতরে ঢুকে গেছে এবং পাড়ে থাকা একটি গাছ যেকোনো সময় নদীগর্ভে চলে যেতে পারে। স্থানীয়রা জানান, "কয়েকদিন আগে হঠাৎ ভাঙন দেখা দিয়েছে। নদীর এই স্থানটিতে পানির চাপও অনেক। পাড় ঘেঁষে ঘূর্ণিস্রোত। একারণেই পাড় ভাঙছে। সেতুটির খুব কাছে এভাবে নদী ভাঙন আতংকের বিষয়। সেতুর পাড়ে নদী শাসন বাঁধ থাকে। অথচ এখানে নদী শাসন বাঁধ দেয় নাই। নদীতে পানি বাড়লে ভাঙন আরও বাড়তে পারে। ফলে সেতুটি হুমকির মুখে রয়েছে।"

শিবচর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ৯৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটিতে ১১টি স্প্যান এবং ৯টি পিয়ার রয়েছে। সেতুটির পাইলের সংখ্যা ১২৩টি এবং পাইলের দৈর্ঘ্য ৪৮ মিটার। সেতুটির অ্যাপ্রোচ সড়কের (সংযোগ সড়ক) দৈর্ঘ্য ১.৫০ কিলোমিটার। ঠিকাদারি প্রতিষ্ঠান মো. মইন উদ্দীন বাঁশি ও হা-মিম ইন্টারন্যাশনাল এই সেতুটির নির্মাণ কাজ করেছে।

গিয়াস উদ্দিন মীর নামে একজন স্থানীয় ব্যক্তি বলেন, "সেতু নির্মাণের পূর্বেই সেতুর দুইপাড়ে নদী শাসন বাঁধ দেওয়া উচিত ছিল। সেতু চালু হয়েছে প্রায় দেড় বছর। অথচ নদী শাসন বাঁধ দেওয়া হয়নি। এখন নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় সেতুর কাছেই পাড়ে ভাঙনের সৃষ্টি হয়েছে। এটা উদ্বেগের। পানি বাড়লে ভাঙন বাড়তে পারে, যা সেতুর জন্য হুমকি স্বরূপ!"

এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন খানম।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত