গোয়ালমারী বিএনপিতে কমিটি ঘিরে হামলা: আহত উপজেলা নেতা
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটি ঘোষণার পরপরই ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানের প্ররোচনায় একদল সন্ত্রাসী গত ৩ জুন সন্ধ্যায় উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ হোসেন তালুকদারের ওপর নৃশংস হামলা চালায়।
১৯৭৯ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং দলের প্রতিষ্ঠাতা সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ঘনিষ্ঠ সহচর আহাম্মদ হোসেন তালুকদারকে এলোপাতাড়ি মারধর করে মাথা, পিঠ, হাত, পেট ও বুকে গুরুতর জখম করা হয়। তাকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতের খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। এর আগে তাকে দেখতে যান দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম এবং যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক সফর তালুকদার। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও হাসপাতালে ছুটে যান।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে দাউদকান্দি উপজেলা বিএনপির পক্ষ থেকে অভিযুক্ত মিজানুর রহমান প্রধানকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া এবং সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এই নোটিশে তার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজিসহ সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
বিষয়টি নিয়ে ড. খন্দকার মারুফ হোসেন প্রশাসনের প্রতি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুনায়েত চৌধুরী জানান, "এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে আমরা তদন্ত করছি এবং খুব দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হবে।"
এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে এবং নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত