ঢাকা রবিবার, ৩ মে, ২০২৬

টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬-৭-২০২৫ দুপুর ১১:৪৯

প্রবল বর্ষণের জেরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। সবশেষ ট্রাভিস কাউন্টিতে চারজনের মরদেহ উদ্ধারের পর মারা যাওয়ার এ সংখ্যা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এর বাইরে ৪৩ জন কের কাউন্টিতে এবং তিনজন বার্নেট কাউন্টিতে মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে অন্তত ১৫ জন শিশু রয়েছে।

এদিকে জীবিতদের সন্ধানে শত শত উদ্ধারকারী মোতায়েন করা হয়েছে। নিখোঁজ সবাইকে খুঁজে না পাওয়া পর্যন্ত কাজ অব্যাহত থাকবে এবং চলবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন কের কাউন্টির শেরিফ ল্যারি লেইথা।

এছাড়া এখন পর্যন্ত প্রায় ৮৫০ জনকে উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, ট্র্যাভিস কাউন্টি গভর্নর গ্রেগ অ্যাবট সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে বাসিন্দাদের উদ্দেশে বলেছেন, মনে রাখবেন, ঘুরে দাঁড়ান, ডুবে যাবেন না! বৃষ্টিপাত অব্যাহত থাকলে, বাইরে বেরোতে হলে অত্যন্ত সতর্ক থাকুন।

এছাড়া ট্র্যাভিস কাউন্টির বিচারক অ্যান্ডি ব্রাউন বাসিন্দাদের বন্যার পানিতে তলিয়ে থাকা রাস্তা এড়িয়ে চলতে, সরকারি জরুরি নম্বরের সঙ্গে যোগাযোগ রাখতে এবং কর্তৃপক্ষ তাদের নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় ফিরে যাওয়ার চেষ্টা না করার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার সকাল থেকে মধ্য ও দক্ষিণ টেক্সাসে বৃষ্টি শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে বৃষ্টির মাত্রা বাড়তে থাকে এবং সন্ধ্যার পর তা রীতিমতো প্রবল বর্ষণে পরিণত হয়। বৃষ্টিতে টেক্সাসের গুয়াদালুপে নদীর দুই তীরে আকস্মিক বন্যা দেখা দেয়। টেক্সাসের উপ গভর্নর ড্যান প্যাট্রিক এক সংবাদ সম্মেলনে বলেন, মাত্র ৪৫ মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর পানি ২৬ ফুট বেড়ে এই ‘বিধ্বংসী বন্যা’ দেখা দিয়েছে। 

সূত্র : সিএনএন, বিবিসি

এমএসএম / এমএসএম

কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

ইরানে বোমা অপসারণের সময় বিস্ফোরণে ১৪ আইআরজিসি সদস্য নিহত

যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনার টেবিলে বসতে পারে ইরান

যুদ্ধবিরতির সুযোগে লুকানো অস্ত্র বের করছে ইরান, সতর্ক যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন

ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে আপত্তি ট্রাম্পের

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

হিশামের বিষয়ে পুলিশকে আগেই সতর্ক করেছিল পরিবার

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত