গোপালগঞ্জে ভূমি অফিসের গার্ড ফাইল সংরক্ষণে সেমিনার অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের গার্ড ফাইল সংরক্ষণ বিষয়ে দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই, ২০২৫) সকাল ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় এই সেমিনার অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান সেমিনারে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের গার্ড ফাইল সংরক্ষণের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জোর দিয়ে বলেন, "ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হলে গার্ড ফাইল সঠিকভাবে সংরক্ষণ অপরিহার্য।" সেমিনারের উন্মুক্ত আলোচনায় ইউনিয়ন ভূমি কর্মকর্তারা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে সেগুলো সমাধানে নির্দেশনা দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতানের সঞ্চালনায় সেমিনারে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম, টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) মোঃ মারুফ দস্তেগীর, কাশিয়ানী সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, কোটালীপাড়া সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ, মুকসুদপুর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গোলাম মোস্তফা, আরডিসি রাসেল মুন্সী, সহকারী কমিশনার (রাজস্ব শাখা) শাহরিয়ার আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা (রাজস্ব শাখা) কৃষ্ণপদ ভদ্রসহ জেলার পাঁচ উপজেলার সকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ