ডাসারে কিশোরদের মারধরের ভিডিও ভাইরাল: এলাকায় উত্তেজনা
মাদারীপুরের ডাসার উপজেলায় চুরির অভিযোগে দুই কিশোরকে বেঁধে শারীরিক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার (৬ জুলাই, ২০২৫) সকাল থেকে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
মারধরের শিকার দুই কিশোর হলো কাজীবাঁকাই ইউনিয়নের বাসিন্দা জাকির কবিরাজ (১৭) ও হাসিব হাওলাদার (১৭)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নবগ্রাম ইউনিয়নের একটি বাড়িতে সম্প্রতি চুরির ঘটনা ঘটে। স্থানীয়রা ওই দুই কিশোরকে এর জন্য দায়ী করে। এরপর তাদের আটক করে একটি স্থানে বেঁধে মারধর করা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
এদিকে, কাজীবাঁকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় সংঘটিত আরেকটি চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে, তাদের খোয়া যাওয়া মালামাল জাকির কবিরাজের ঘর থেকে উদ্ধার হয়েছে। এ বিষয়ে ডাসার থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, "উদ্ধার হওয়া মালামাল স্থানীয় একজন গণ্যমান্য ব্যক্তির জিম্মায় রাখা হয়েছে। তবে কেউ লিখিত অভিযোগ না দেওয়ায় আইনগত কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।"
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলছেন, "আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।" তারা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত দুই কিশোরকে আর খুঁজে পাওয়া যায়নি এবং তাদের বক্তব্য জানারও কোনো সুযোগ হয়নি।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত