ভারত পাচ্ছে এক ডোজের ‘স্পুটনিক লাইট’
এখন পর্যন্ত করোনার সবচেয়ে প্রচলিত যেসব টিকা রয়েছে, তার প্রায় সবক’টিই দুই ডোজের; অর্থাৎ করোনা টিকার প্রথম ডোজ নেয়ার তিন থেকে চার সপ্তাহ পর নিতে হয় দ্বিতীয় ডোজ।
এবার রাশিয়ায় তৈরি করোনা টিকা স্পুটনিক-ভি এর এমন একটি ভার্সন ভারতে আসতে যাচ্ছে, যা এক ডোজই করোনা ঠেকাবে; দ্বিতীয় ডোজ লাগবে না। এটাকে নাম দেয়া হয়েছে ‘স্পুটনিক লাইট।’
এখন পর্যন্ত ভারতে এক ডোজের কোনো টিকার ব্যবহার দেখা যায়নি। মডার্না, ফাইজার বায়োএনটেক, অ্যাস্ট্রাজেনেকা, স্পুটনিক-ভি এর মতো টিকাগুলো দুই ডোজে গ্রহণ করতে হয়।
চীনের সিনোফার্মা যে টিকাটি বানিয়েছে, সেই ‘সিনোভ্যাক্স’ও দুই ডোজে পূর্ণ সুরক্ষা দিয়ে থাকে। তবে এক ডোজের টিকা তৈরি নিয়ে শুরু থেকেই গবেষণা ছিল।
এনডিটিভির খবরে বলা হয়, এক ডোজের স্পুটনিক-ভি ভারতে তৃতীয় ধাপের ট্রায়ালের জন্য অনুমোদন পেয়েছে। বুধবার দেশটির ওষুধ নিয়ন্ত্রণ প্রশাসনের (ডিসিজিআই) বিশেষজ্ঞ কমিটি এ অনুমোদন দেয়।
গত বছর হায়দারাবাদভিত্তিক ড. রেড্ডি ল্যাবরেটরিজ স্পুটনিক লাইট এর তৃতীয় দফা ট্রায়াল পরিচালনা করতে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করেছিল। এরই ভিত্তিতে তারা এবার অনুমোদনটি পেল।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা