খাগড়াছড়ির পাহাড়ে নতুন সম্ভাবনা: রাম্বুটান চাষে সফল ডা. আকেইপ্রু চৌধুরী
সবুজ পাহাড়ে ঘেরা খাগড়াছড়িতে নতুন সম্ভাবনা দেখাচ্ছে বিদেশি ফল রাম্বুটান। প্রায় আড়াই একর পাহাড়ের ঢালুতে রাম্বুটান চাষ করে সফলতা অর্জন করেছেন মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আকেইপ্রু চৌধুরী।
মহালছড়ি উপজেলা বিহারটিলা এলাকায় নিজ বাড়ির সামনে রাম্বুটান ফলের গড়ে তুলেছেন।২০২১ সালে শখে বাগানটি শুরু করেন। এখন চার বছর বয়সি সারি সারি গাছে খোকায় থোকায় ঝুলছে পাকা লাল এবং হলুদ রঙের রসালো সুস্বাদু রাম্বুটান। গাছ ভর্তি ফল আসায় বিদেশি ফলটি এখন পাহাড়ে নতুন স্বপ্ন দেখাচ্ছে। এই ফল পাহাড়ে নতুন অর্থনৈতিক সম্ভাবনা দেখাচ্ছে বলছেন কৃষিবিদরা।
রাম্বুটান দেখতে অনেকটা লিচুর মতো, তবে এর ত্বক নরম এবং লোমশ কাঁটা দিয়ে ঢাকা থাকে। মিষ্টি ও স্বাদযুক্ত মাংসালো। ফলে ভিটামিন সি, ফাইবার, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং অন্যান্য পুষ্টিগুণে সমৃদ্ধভরা।
ইন্দোনেশিয়ান লাল জাত বিনজাই, থাইল্যান্ড লাল রং রিয়ান, ফিলিপাইন হলুদ জাত কুইজন, মালয়েশিয়ান স্কুল বয় বা আনাক সেকুলা লাল জাত, ইন্ডিয়ান মালয়েশিয়ান হাইব্রিড এন-১৮ লাল এই পাঁচ জাত বিদেশি রাম্বুটান চাষ হচ্ছে।
আকেইপ্রু চৌধুরী বলেন, আড়াই একর ভিটা খালি জায়গায় শখের বসে বাগান শুরু করি। বাগানে চার বছর বয়সি ২২০টি গাছ আছে এর মধ্যে ১৮০টি গাছে ফলন এসেছে। প্রতিটি গাছে ১৫ থেকে ২০ কেজির বেশি ফল পাওয়া যাবে আশা করছি। কেজি ৮০০ টাকা দরে বিক্রি করছি। ১৮০টি গাছে কি পরিমাণ ফল এসেছে তা এখন বলা যাচ্ছে না। সেপ্টেম্বর মাস পর্যন্ত ফল পাওয়া যাবে।
তিনি বলেন, শখের বাগান থেকে বাণিজ্যিকভাবে চিন্তাভাবনায় চলে এসেছে। গুইমারা উপজেলার জালিয়াপাড়ায় এক স্থানে মালয়েশিয়ান স্কুল বয় বা আনাক সেকুলা লাল জাতটি এক হাজার চারা লাগিয়েছি এক বছর হয়েছে।
মহালছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন ভুঁইয়া বলেন, রাম্বুটান পাহাড়ে চাষাবাদের উপযুক্ত। দেখেছি গাছে ফলন ভালো এসেছে। ফলে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি রয়েছে। খেয়াল রাখতে হবে যাহাতে গাছের গোড়ায় পানি না জমে। ফলটির উচ্চ বাজারমূল্য এবং ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে চাষিরা এটি থেকে উল্লেখযোগ্য অর্থ উপার্জন করছেন।
খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মালেক জুয়েল বলেন, পাহাড়ের মাটি ও আবহাওয়া রাম্বুটান চাষের উপযোগী। আরও উন্নত জাত বের করতে অভিযান চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
রৌমারী মহিলা কলেজে কর্মচারী নিয়োগ পরিক্ষায় অংশ গ্রহনে নানা অস্বচ্ছতার
জকিগঞ্জের শিক্ষাবিদ মাওলানা মুখলিছুর রহমান পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’
পিরোজপুরে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ‘উইরাইজ রুর্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন
সরকারি মুকসুদপুর কলেজে এইচএসসিতে পাসের হার মাত্র ২০.০৪ শতাংশ
নেত্রকোণায় বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
বারহাট্টার প্রকৃতিতে বৃষ্টির দেখা: জনমনে স্বস্তি, ফসল ফিরে পেল প্রাণ
চাঁদপুর পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
চুরির অভিযোগে টুঙ্গিপাড়ায় কলেজ ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি
লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক
পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে