ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সোনারগাঁয়ে গাঁজাসহ ৪ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ৭-৭-২০২৫ দুপুর ১:৪৬

গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মোসাঃ পুতুল আক্তার (৩৫), সপচান বেগম (৩৫), সবুজা বেগম (৫৫) ও লিপি আক্তার (৩৪) নামে চার নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার দুপুর দেড়টায় সোনারগাঁ পৌরসভার টিপরদী বসুরবাগ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোসাঃ পুতুল আক্তার কুমিল্লা জেলার কোতয়ালী থানার আড়াউগুড়া এলাকার মৃত আবুল মিয়ার স্ত্রী, সপচান বেগম বিবাড়িয়া জেলার কসবা থানার গোপিনাথপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার স্ত্রী, সবুজা বেগম নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার টিপরদী বসুরবাগ এলাকার মৃত আবুল কালামের স্ত্রী ও লিপি আক্তার পৌরসভার একই এলাকার মৃত আবুল কালামের মেয়ে। এ বিষয়ে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছেন। মাদক সম্রাজ্ঞী সবুজা বেগমের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একাধিক মাদক মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোনারগাঁ পৌরসভার টিপরদী এলাকার ব্যবসায়ী মোক্তার হোসেনের ফুফু সবুজা বেগম প্রায় ৪০ বছর ধরে এলাকায় রমরমা মাদক ব্যবসা পরিচালনা করে মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছেন। এ ব্যাপারে তার ভাই ও ভাতিজারা সহযোগিতা করে আসছেন। কেউ কেউ সবুজার মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রচুর অর্থবিত্তের মালিক হয়েছেন। তাছাড়া এর পূর্বে পুলিশ বিভিন্ন সময় কয়েকদফা মাদক সম্রাজ্ঞী সবুজা বেগমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলেও তার স্বজনদের সহযোগিতায় কারাগার থেকে ছাড়া পেয়ে, পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বসুরবাগবাসী জানান, মাদক সম্রাজ্ঞী সবুজা বেগম ও তার স্বজনদের গড়ে তোলা মাদক সাম্রাজ্যের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে উল্টো তাদেরকে মাদক দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। এছাড়া তার বাড়িতে এলাকার চিহ্নিত অনেক মাদক ব্যবসায়ীরা নিয়মিত যাতায়াতের কারণে ভয়ে তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ পৌর এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ চার নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার তাদেরকে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা