রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ সাত ডাকাতকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ৬ জুলাই, রবিবার মধ্যরাতে উপজেলার চনপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার আকরাম হোসেন, আইয়ুব আলী, ইসহাক মিয়া, রুবেল মিয়া, ইউনুস আলী, কামাল হোসেন ও রাজু খন্দকার।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে খবর আসে। পরে সেখানে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে ওই সাতজনকে গ্রেফতার করে। এ সময় ডাকাতদের কাছ থেকে চাইনিজ কুড়াল, ছোরা, চাপাতিসহ প্রায় ১৬টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আরও মামলা রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত