মাগুরায় আগ্নেয়াস্ত্র-গোলাবারুদসহ আওয়ামী লীগ কর্মী ও বিএনপি নেতা গ্রেফতার
মাগুরার শ্রীপুর উপজেলায় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ এক আওয়ামী লীগ কর্মী ও এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। রবিবার রাতে দুটি রিভলবারসহ আওয়ামী লীগ কর্মী মিজানুর রহমান টিটো-কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে বিএনপি নেতা শরিফুল ইসলাম সাচ্চু-কে তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: উপজেলার নোহাটা গ্রামের বাসিন্দা আওয়ামী কর্মী মিজানুর রহমান টিটো এবং উপজেলার তারাউজিয়াল গ্রামের বাসিন্দা ও সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে নাশকতা মামলার আসামি আওয়ামী কর্মী টিটোকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি রিভলবার ও ৮ রাউন্ড গুলি জব্দ করা হয়। পরবর্তীতে টিটোর দেওয়া তথ্যানুযায়ী, একই রাতে বিএনপি নেতা সাচ্চুর বাড়িতে অভিযান চালালে তার বাড়ি থেকে একটি চায়না পিস্তল ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয় এবং সাচ্চুকে আটক করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, "সাচ্চুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আওয়ামী কর্মী টিটোর নামেও অস্ত্র আইনে মামলা করা হয়েছে।"
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন