সংসদ নির্বাচনে রূপগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী টুটুলের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ আহমেদ টুটুল স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। গতকাল ৮ জুলাই, মঙ্গলবার, পূর্বাচল নিঝুমপল্লীতে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আব্দুল্লাহ।
মতবিনিময় সভায় মনোনয়ন প্রত্যাশী শরীফ আহমেদ টুটুল বলেন, তিনি দল থেকে মনোনয়ন পেয়ে সংসদ নির্বাচনে নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী ও নৈরাজ্যমুক্ত রূপগঞ্জ গড়ে তুলবেন। এছাড়া তিনি শিল্পায়নে সুদূরপ্রসারী নীতি, দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার, কর্মসংস্থান মেলা, জনকল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্য সেবার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ ও গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ, গণসচেতনতা বৃদ্ধি, পুনর্বাসন কার্যক্রম, এবং আদর্শ নগরী হিসেবে রূপগঞ্জকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত করে কাজ করাসহ নানা ধরনের পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। তিনি রূপগঞ্জকে আলোকিত, সমৃদ্ধ এবং আদর্শ নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দিপু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান, রূপগঞ্জ উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ বাবুল প্রমুখ।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত