ডাসারে প্রশাসনের অভিযানে সরকারি জায়গা উদ্ধার
মাদারীপুরের ডাসার উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৯ জুলাই) সকালে বালিগ্রাম ইউনিয়নের সনমান্দি বাজার থেকে পাথুরিয়ারপাড় বাজার পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীনের নেতৃত্বে এ অভিযানে সহযোগিতা করে পুলিশ ও স্থানীয় প্রশাসন। এক্সকাভেটর ব্যবহার করে উচ্ছেদ করা হয় সড়ক ও খালের ওপর নির্মিত শতাধিক অবৈধ স্থাপনা।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ ও বরিশাল খালের জায়গা দখল করে স্থানীয় প্রভাবশালীরা দোকানঘর নির্মাণ করেন। এর আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দিলেও তা অমান্য করে সেখানে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল।
গত ৬ এপ্রিল প্রথম দফায় অভিযান চালিয়ে একাংশ উচ্ছেদ করা হয়। তবে কিছু স্থাপনা অবশিষ্ট থাকায় আজ দ্বিতীয় দফায় অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন বলেন, “খালের জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনাগুলো সরিয়ে নিতে আমরা আগেও সময় দিয়েছিলাম। আজ আংশিকভাবে বাকি থাকা উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।”
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত