ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

টানা বর্ষণে মহুরী নদীর পানি বৃদ্ধিতে নোয়াখালীতে বন্যার শঙ্কা, জনজীবন বিপর্যস্ত


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৯-৭-২০২৫ বিকাল ৫:৪৭

মৌসুমী বায়ুর প্রভাবে নোয়াখালীতে প্রবল বৃষ্টিপাতের কারণে জেলার বেশিরভাগ সড়ক ও অলিগলির রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে, এমনকি বহু বাসা-বাড়িতেও পানি ঢুকে পড়েছে। একদিকে ভারী বর্ষণ, অন্যদিকে পানি জমে থাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর মধ্যে ফেনীর মহুরী নদীর পানি বাড়তে থাকায় স্থানীয়রা নোয়াখালীতে আবারও বন্যার আশঙ্কা করছেন।

গতকাল বুধবার (৯ জুলাই) সকালে জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে ১৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং মৌসুমী বায়ুর প্রভাবে আরও ভারী বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর নদীবন্দরে ১ নম্বর ও সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপকূলীয় জেলা নোয়াখালীর চারটি উপজেলার মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবারের পরীক্ষাগুলো স্থগিত থাকবে। জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন জাহাঙ্গীর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, গত দুই দিন ধরে নোয়াখালীতে টানা বৃষ্টির ফলে সদর, সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার অনেক শিক্ষাপ্রতিষ্ঠান জলাবদ্ধতার কবলে পড়েছে এবং বিদ্যালয়ে যাতায়াতের রাস্তাঘাট ডুবে গেছে। উদ্ভূত পরিস্থিতিতে ওই সব উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা তার কাছে বুধ ও বৃহস্পতিবার মাধ্যমিক পর্যায়ের সব স্কুল ও মাদ্রাসার চলমান অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত রাখার নির্দেশনা চেয়েছিলেন, যার পরিপ্রেক্ষিতে তিনি আগামী দুই দিনের পরীক্ষা স্থগিত রাখতে বলেছেন।

পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়েছে, অতিরিক্ত বৃষ্টির কারণে জেলায় গত এক দিনে পানি ১৭ সেন্টিমিটার বেড়েছে, তবে পানি এখনো বিপদসীমার ১ সেন্টিমিটার নিচে রয়েছে। টানা বৃষ্টিতে নোয়াখালীর সদর, কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সুবর্ণচরে সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা দিয়েছে।

এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলার অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরই মধ্যে এক ধরনের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং অনেকের বসতঘরে পানি ঢুকে পড়েছে। সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা দিয়েছে জেলা শহর মাইজদীতে। এখানকার বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লা পানিবন্দী হয়ে পড়েছে। নোয়াখালী পৌর শহরের স্টেডিয়াম পাড়া, জেলখানা সড়ক এলাকা, ফকিরপুর, হরিনারায়ণপুর, লক্ষ্মীনারায়ণপুর, হাউজিংসহ বেশিরভাগ এলাকার সড়কগুলোতে হাঁটুর কাছাকাছি পানি উঠে গেছে। এছাড়া এসব এলাকার নিচতলা ও কাঁচা ঘরগুলোতে পানি ঢুকে যাওয়ায় বাসিন্দারা পানিবন্দী হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। চলতি বর্ষায় শহরের বেশিরভাগ সড়কে খানাখন্দ তৈরি হওয়ায় সড়কগুলো মরণ ফাঁদে পরিণত হয়েছে।

স্থানীয়রা বলছেন, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং পানি নিষ্কাশনের নালা ও জলাশয়গুলো ভরাট হয়ে যাওয়ায় শহরবাসীর এই দুর্ভোগ সৃষ্টি হয়েছে। অনেকে কর্তৃপক্ষের উদাসীনতাকে এর জন্য দায়ী করছেন। হালকা বৃষ্টিতেই নোয়াখালী পৌরসভা এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। অন্যদিকে, টানা বৃষ্টিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা এলাকার করালিয়া, মওদুদ স্কুল, কলেজ গেট, হাসপাতাল গেটসহ অনেক এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। এছাড়াও, বেগমগঞ্জ, কবিরহাট, সুবর্ণচর ও সেনবাগ উপজেলায় মুষলধারে বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। সচেতন মহল মনে করে, প্রশাসনের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীদেরও জলাবদ্ধতা দূর করতে সচেতন হওয়া জরুরি।

নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ জানিয়েছেন, তিনি বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার

নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ

আত্রাইয়ে ​কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ