ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

আর্থিক খাতের ঝুঁকি ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করছে এআই


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৭-২০২৫ রাত ৮:৫৫

এআই-কীভাবে ব্যাংক, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং বীমা খাতে ব্যবহৃত হচ্ছে। কিভাবে এআই আর্থিক খাতের অপারেশন, ঝুঁকি ব্যবস্থাপনা, গ্রাহকসেবা এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে নতুন মাত্রা যোগ করছে। বুধবার বিকেলে রাজধনীল গুলশানে মাইক্রোসফট বাংলাদেশ অফিস লায়লা টাওয়ারে এ বিষয় নেটকম লার্নিং বাংলাদেশ, এক সেমিনার আয়োজন করে। এতে “আর্থিক খাতে এআই ও সাইবার সিকিউরিটি” বিষয়ক সেমিনারে ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানে এআই-এর রূপান্তরমূলক ভূমিকার উপর আলোচনা হয়। 

আলোচনা সভায় বক্তারা বলেন, আর্থিক সেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সাইবার সিকিউরিটির গুরুত্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। অংশগ্রহণকারীরা বাস্তব জীবনের উদাহরণ, বাস্তবায়নের চ্যালেঞ্জ, নিয়ন্ত্রক দিকনির্দেশনা এবং বৈশ্বিক সাফল্যের কাহিনির মাধ্যমে অন্তর্দৃষ্টি লাভ করেন। সেমিনারের শেষাংশে ছিল একটি ইন্টার্যাক্টিভ প্রশ্নোত্তর পর্ব, যেখানে শিল্প খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সেমিনারে বক্তব্য রাখেন, মোঃ ইউসুফ ফারুক, রিজিওনাল ডিরেক্টর, মাইক্রোসফট, ফারজানা আফরিন তিশা, ক্লাউড ডেটা, অও ও সিকিউরিটি লিড, মাইক্রোসফট, খন্দকার আতীক-ই-রাব্বানী, ইনডিপেনডেন্ট ডিরেক্টর ও অডিট কমিটির চেয়ারম্যান, ইস্টার্ন ব্যাংক পিএলসি, মোঃ ইমদাদুল ইসলাম, সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, নেটকম লার্নিং, আব্দুর রহমান মামুন, হেড অফ পার্টনারশিপ, নেটকম লার্নিং বাংলাদেশ। নেটকম লার্নিং-এর মতে, এই সেমিনারটি বাংলাদেশের আর্থিক ও প্রযুক্তি খাতের পেশাজীবীদের জন্য এআই-এর ভবিষ্যত এবং সম্ভাবনা নিয়ে জানার একটি সময়োপযোগী ও মূল্যবান প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন