ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

টেকনাফের পাহাড়ে ইয়াবা ও নগদ টাকাসহ নারী কারবারি আটক


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০-৭-২০২৫ দুপুর ১২:৬

কক্সবাজারের টেকনাফ পাহাড়ে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ এক নারী কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

তিনি জানান, বিজিবি গোপন সূত্রে জানতে পারে যে, মিয়ানমার থেকে পাচার করে আনা ইয়াবার একটি বড় চালান টেকনাফ সদরের হাতিয়ার ঘোনা পাহাড়ী এলাকা সংলগ্ন একটি বসতবাড়িতে মজুদ করা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে বুধবার ভোর রাতে বিজিবির একটি চৌকস দল ওই বসতবাড়িতে তল্লাশি চালায়। তল্লাশির সময় অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮১ হাজার ৩৫৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ১ হাজার ৯৭০ টাকা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায় জড়িত রুজিনা আক্তার (৩৯) নামে এক নারী মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় বিজিবি। তবে, অভিযান চলাকালীন সময়ে উদ্ধার হওয়া ইয়াবার মূল হোতা সোনা মিয়া (৩৭) নামে এক মাদক কারবারি কৌশলে পালিয়ে যায় বলে বিজিবি কর্মকর্তা জানান।

আটককৃত নারী রুজিনা আক্তার হাতিয়ার ঘোনা এলাকার ফরিদ আহমদের মেয়ে এবং পালিয়ে যাওয়া সোনা মিয়া একই এলাকার মৃত আব্দুর রশিদের পুত্র। আটক নারী ও পলাতক মাদক কারবারি সোনা মিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবির এই কর্মকর্তা আরও জানান, পলাতক আসামি সোনা মিয়াসহ অপর মাদক কারবারিদের ধরতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ