ইরানের ত্রাণবাহী বিমান পৌঁছাল আফগানিস্তানে
আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ইরানের একটি ত্রাণ বিমান। তালেবান গোষ্ঠীর হাতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ চলে যাওয়ার পর এই প্রথম ইরান এ ধরনের মানবিক সহায়তা পাঠালো।
ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভি জানায়, ত্রাণবাহী এ বিমানে ইরানের অন্তত এক ডজন কূটনীতিক রয়েছেন। মহান এয়ারলাইন্সের বিমানটি বুধবার কাবুলে পৌঁছায়।
ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় পবিত্র মাশহাদ শহর থেকে ১৯ জন আরোহী নিয়ে বিমানটি কাবুলের উদ্দেশ্যে রওনা দেয়। আফগানিস্তান থেকে ২৬ জন যাত্রী নিয়ে বিমানটি মাশহাদ শহরে ফিরে আসবে।
উল্লেখ্য, চলতি মাসের প্রথম দিকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও দেশটির হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন্সের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে ফোনালাপে মানবিক সহযোগিতা পাঠানোর অনুরোধ করেছিলেন।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা