ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে কে.জি স্কুলের শিক্ষার্থীদের পুরস্কার ও সংবর্ধনা প্রদান


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১০-৭-২০২৫ দুপুর ৪:৪৫

নওগাঁর ধামইরহাটে 'ধামইরহাট কে.জি স্কুল'-এর শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কে.জি স্কুলের অধ্যক্ষ আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ জেসমিন আক্তার উপস্থিত থেকে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন উর রশিদ, অভিভাবক ও মেডিকেল অফিসার ডা. তাসনিম আরা মুক্তা, কে.জি স্কুলের শিক্ষক মাফুজুল হক, আব্দুস ছামাদ, রবিউল হক টাইগার, মীর বায়েজিদ, খোরশেদ আলম, হারুন উর রশিদ, নেহার বানু, উম্মে সালমা ও মীরা আক্তার।

স্কুলের প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৩২টি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ৯৬ জন শিক্ষার্থীকে পুরস্কার এবং বৃত্তিপ্রাপ্ত ৫২ জন ও ক্লাসে মেধা তালিকায় ২১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন এবং অভিভাবক ডা. তাসনিম আরা মুক্তা ধামইরহাট কে.জি স্কুলের শিক্ষা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে বক্তব্য দেন।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন