ভোলায় অগ্নি নির্বাপণী প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড
ভোলায় অগ্নি নির্বাপণী প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) সকালে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এই তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে জনগণের জানমাল রক্ষা, উদ্ধার অভিযান ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নিরলসভাবে কাজ করে আসছে। পাশাপাশি দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ (১০ জুলাই ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক “তারুণ্যের উৎসব-২০২৫” উপলক্ষে অগ্নি নির্বাপণী তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত কর্মশালায় কোস্ট গার্ড দক্ষিণ জোন, ফায়ার সার্ভিস, ভোলার বিভিন্ন স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থী, কিশোর ও তরুণীরা অংশগ্রহণ করে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড জনগণের জানমাল রক্ষায় এ ধরনের কর্মশালার মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চলমান রেখেছে এবং ভবিষ্যতেও অব্যাহত রাখবে। উপকূলীয় অঞ্চলে যেকোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ডের জরুরি সেবা নিতে ১৬১১১ নম্বরে কল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল
পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২
ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার