৩১ দফার লিফলেট বিতরণ করলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুলাল
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় যুবদলের সাবেক নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক দুলাল হোসেন নিজ গ্রামবাসীদের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফার লিফলেট বিতরণ ও মতবিনিময় করেছেন। আজ (১১ জুলাই, শুক্রবার) দুপুরে উপজেলার হারারবাড়ি এলাকায় তিনি এই কর্মসূচি পালন করেন।
এ সময় গ্রামবাসীদের উদ্দেশ্যে দুলাল হোসেন বলেন, "শুধুমাত্র বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় বিগত ১৬ বছর ফ্যাসিবাদী আওয়ামী লীগ তাকে নিজ এলাকায় আসতে দেয়নি। ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি থেকে সর্বশেষ কেন্দ্রীয় যুবদলের নেতৃত্ব দিতে গিয়ে আওয়ামী হায়েনাদের হামলা, মামলায় জর্জরিত হয়েও তারেক রহমানের নির্দেশে প্রতিটি দলীয় কর্মসূচি পালন করেছি।" তিনি আরও উল্লেখ করেন, পুলিশের মারধরের শিকার হলে তাকে হাসপাতালেও ডান্ডাবেড়ি পরিয়ে রাখা হয়েছে এবং ক্রসফায়ারে নিয়ে চিরতরে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে।
দুলাল হোসেন বলেন, "তথাপিও রূপগঞ্জবাসীর সেবায় পাশে ছিলাম। পূর্বাচলের আদিবাসীদের মাঝে প্লট বঞ্চিতদের অধিকার রক্ষায় কাজ করেছি। দলের নির্দেশ পালন করতে গিয়ে কারাবরণ, নির্যাতন আর দমন-পীড়নের শিকার হয়েছি। রূপগঞ্জের অন্য কোনো মনোনয়ন দাবিদারদের এ ধরনের রেকর্ড নেই। সুতরাং দলের সুবিচার, সুনজর পেলে রূপগঞ্জবাসীর সেবায় নিজেকে বিলিয়ে দেবো। আধুনিক ও মডেল রূপগঞ্জ গড়ে তুলবো।"
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত