ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার, সড়ক অবরোধ করে বিক্ষোভ


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১১-৭-২০২৫ বিকাল ৬:৭

কুষ্টিয়া সদর উপজেলা থেকে নিখোঁজ হওয়া এক অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার, ১১ জুলাই ২০২৫) সকালে সদর উপজেলার মোল্লাতেঘড়িয়া এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের পাশের একটি গাছ থেকে রফিকুল ইসলাম (৫০) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

নিহত রফিকুল ইসলাম কুষ্টিয়া পৌরসভার চৌড়হাস এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন এবং বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন তাঁর পরিবার।

লাশ উদ্ধারের পর এলাকাবাসী ও নিহতের স্বজনরা হত্যার অভিযোগ তুলে মহাসড়কে বিক্ষোভ শুরু করেন। তারা কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নিহতের পরিবারের সদস্যদের দাবি, রফিকুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের