কুষ্টিয়ায় র্যাবের অভিযানে চাঞ্চল্যকর টুটুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
কুষ্টিয়া জেলার ইবি থানার আলোচিত আশরাফুল আলম টুটুল হত্যা মামলার একমাত্র তদন্তপ্রাপ্ত আসামি মিলনকে র্যাবের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে। আজ (শুক্রবার) ভোরে কুষ্টিয়া সদর উপজেলার পিটিআই রোড এলাকার এসপি বাংলোর সামনে থেকে র্যাব-১২ এর একটি আভিযানিক দল ও র্যাব সদর গোয়েন্দা শাখার যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিলনের (৩৭) বাবার নাম ফয়েজ, গ্রাম হরিয়ারঘাট, থানা হরিনাকুন্ডু, জেলা ঝিনাইদহ।
র্যাব জানায়, ২০২৫ সালের ১০ জুন সন্ধ্যা সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন মধুপুর পশু বাজার সংলগ্ন ভুসি মালের দোকানে সন্ত্রাসীরা আশরাফুল আলম টুটুলকে গুলি করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবার গত ১২ জুন ২০২৫ তারিখে ইবি থানায় একটি হত্যা মামলা দায়ের করে (মামলা নম্বর-৯, ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ ও ১৮৭৮ সালের অস্ত্র আইন ১৯(এ))।
র্যাব সূত্রে আরও জানা যায়, ঘটনার পর থেকেই র্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে। তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন নজরদারির পর আজ সকালে অভিযুক্ত মিলনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ইবি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র্যাব আরও জানায়, প্রতিষ্ঠাকালীন সময় থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধীদের গ্রেফতার এবং বিচারের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে চাঞ্চল্যকর হত্যা, সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও অস্ত্র আইনের মামলায় র্যাবের ভূমিকা সবসময়ই প্রশংসনীয়।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা