ছাত্রদল থেকে পদত্যাগ করলেন মৌলভীবাজার জেলা শাখার সদস্য রাব্বি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সদস্য মুহাম্মাদ রাব্বি মিয়া ব্যক্তিগত কারণ দেখিয়ে সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি তার পদত্যাগের কথা জানান।
পোস্টে রাব্বি মিয়া বলেন, "আমি ব্যক্তিগত সমস্যার কারণে জাতীয়তাবাদী ছাত্রদল, মৌলভীবাজার জেলা শাখা কমিটি'র সদস্য পদ থেকে সরে দাঁড়াচ্ছি। বিগত কয়েক বছর ধরে আমি ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম এবং এই সময়ে সংগঠনের অনেকের ভালোবাসা পেয়েছি। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।"
তবে সাম্প্রতিক সময়ে ছাত্রদল এবং বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীদের 'নীতিবহির্ভূত কার্যক্রম' নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি লেখেন, "সাম্প্রতিক সময়ে কিছু নেতাকর্মীর কর্মকাণ্ড আমাকে মানসিকভাবে অস্বস্তিতে ফেলেছে। কখনো কখনো সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হলেও তা আমার কাছে যথেষ্ট মনে হয়নি।"
তিনি আশা প্রকাশ করেন, "ছাত্রদল ও বিএনপির অন্যান্য সংগঠন ভবিষ্যতে বিশৃঙ্খলতা কাটিয়ে উঠে একটি ছাত্রবান্ধব ও জনবান্ধব রূপে গড়ে উঠবে।" পদত্যাগের ঘোষণায় রাব্বি মিয়া স্পষ্টভাবে লেখেন, "আজকের পর থেকে বিএনপি কিংবা দেশের কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে তার আর কোনো সংশ্লিষ্টতা থাকবে না।"
জানা গেছে, মুহাম্মাদ রাব্বি মিয়া মৌলভীবাজার জেলা শাখায় একজন সক্রিয় ছাত্রদল নেতা হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ