ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল লীগ নিয়ে খাগড়াছড়িতে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত


আল-মামুন,খাগড়াছড়ি photo আল-মামুন,খাগড়াছড়ি
প্রকাশিত: ১২-৭-২০২৫ দুপুর ২:২৯

"তারুণ্যের উৎসব ২০২৫, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল লীগ খাগড়াছড়ি জেলা দল গঠন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপলক্ষে খাগড়াছড়িতে একটি 'মিট দ্যা প্রেস' অনুষ্ঠিত হয়েছে।

আজ, শনিবার (১২ জুলাই ২০২৫) সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এই 'মিট দ্যা প্রেস' আয়োজিত হয়।

এতে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব হারুন আর রশিদ, অ্যাডহক কমিটির সদস্য নজরুল ইসলাম, শাহরিয়ার ইউনুস, রূপায়ন ত্রিপুরা, অ্যাডহক কমিটির সদস্য ও ফুটবল কোচ জ্যোতিষ বসু ত্রিপুরা, মাদল বড়ুয়া এবং অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।

অনূর্ধ্ব-১৭ ফুটবল টিম বাছাই ও টিম অংশগ্রহণ বিষয়ে 'মিট দ্যা প্রেস'-এ সাংবাদিকদের অংশগ্রহণের জন্য ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বক্তব্য তুলে ধরা হয়। এ সময় খেলোয়াড়দের বাছাইসহ নানা প্রতিবন্ধকতার কথাও উল্লেখ করা হয়।

ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আয়োজকরা জানান, আগামী সেপ্টেম্বর মাসে ১ম বিভাগ ফুটবল লীগ, অক্টোবর মাসে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, নভেম্বরে জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এবং ডিসেম্বর মাসে ১ম বিভাগ ক্রিকেট লীগ অনুষ্ঠিত হবে।

এছাড়াও ক্রীড়া সংগঠক শাহরিয়ার ইউনুস খাগড়াছড়ি জেলাকে ক্রীড়াবান্ধব করে গড়ে তুলতে এবং তরুণ প্রতিভাবানদের বাছাই করে খেলোয়াড়দের মধ্যে উৎসাহ বাড়ানোসহ ক্রীড়াঙ্গনকে গতিশীল করতে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ